চীনা বিনিয়োগকারীদের জন্য চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রস্তুত। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চলছে। নতুন ব্যবসার অনুমোদন এখন ১৫ দিনের মধ্যে দেওয়া হবে।

তিনি জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজও এগিয়ে চলছে।

নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, বস্ত্র ও ওষুধশিল্পে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। মুনাফা প্রত্যাবাসন ও আইনি সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।