জেফরি এপস্টেইন তার বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির কাছে দেওয়া রুদ্ধদ্বার সাক্ষ্যের প্রকাশিত নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
১০ জুন দেওয়া ওই সাক্ষ্যে গেটস বলেন, তাকে সরাসরি ব্ল্যাকমেইল করা হয়নি। তবে এপস্টেইনের কিছু খসড়া ই-মেইল দেখে মনে হয়েছে, তিনি ভবিষ্যতে ব্ল্যাকমেইলের কৌশল অনুশীলন করছিলেন।
গেটস দাবি করেন, তিনি কখনো এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতেন না এবং কোনো অপরাধে জড়িত ছিলেন না।
তিনি জানান, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে তার পরিচয় হয়। এপস্টেইনের সঙ্গে সম্পর্ক রাখা জীবনের বড় ভুল ছিল বলেও স্বীকার করেন তিনি।