বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবছর এই কোটায় ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।