দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। জয়সূচক একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। কোরিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন গোলকিপার রোয়েন উইলিয়ামস।

এই জয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে রাউন্ড অব ৩২-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে তাদের প্রতিপক্ষ কানাডা।

৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়াকে এখন অন্য গ্রুপের ফলের ওপর নির্ভর করতে হবে।