ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে রাজকীয় সংবর্ধনা দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী।
মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর ইরানি প্রেসিডেন্টের বিমানকে স্বাগত জানায় পিএএফের ছয়টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমান।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর এটি তার প্রথম বিদেশ সফর।
ইসলামাবাদে অবতরণের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তান বিমান বাহিনীর এই আকাশ প্রহরা সফররত রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির ঐতিহ্যবাহী আতিথেয়তা ও শ্রদ্ধার প্রকাশ। জেএফ-১৭ ও এফ-১৬ এর অংশগ্রহণ পিএএফের আধুনিক সক্ষমতাও তুলে ধরে।
সূত্র: জিও নিউজ