গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিতের লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
বৃহস্পতিবার ভোর ৪টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ড্র করলেই নকআউট নিশ্চিত হবে আনচেলত্তির দলের।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট মরক্কোরও। আজই ঠিক হবে গ্রুপের চূড়ান্ত অবস্থান।
ঊরুর চোটে রাফিনহা ছিটকে যাওয়ায় একাদশে আসতে পারেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান। অনুশীলনে তাকে ডান প্রান্তে ঝালিয়ে নিয়েছেন আনচেলত্তি।
কোচ বলেন, ‘সেরা একাদশ নিয়েই মাঠে নামব। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার।’
নেইমার স্কোয়াডে থাকলেও শুরু করবেন বেঞ্চ থেকে। শতভাগ ফিট না হওয়ায় পরিস্থিতি বুঝে শেষভাগে তাকে নামানো হতে পারে।
স্কটল্যান্ডের বিপক্ষে ১০ দেখায় ৮ জয় ব্রাজিলের, ২টি ড্র। বিশ্বকাপে চার দেখায় ৩ জয় সেলেসাওদের।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।