স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ২ দিন মঞ্জুর হয়।
গত ১৮ জুন আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইকরার বাবা কবির হায়াত খানের মামলায় অভিযোগ, পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
একই মামলায় ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।