হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে মোটর শোভাযাত্রায় তাদের দিয়াওইউতাই গেস্ট হাউসে নেওয়া হয়।

এর আগে দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

গত সোমবার মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর মালয়েশিয়া ও চীনে এটা তার প্রথম সফর।