দেশের সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দিতে ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২৪ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’ প্রকল্পের আওতায় যুবকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে।