নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ।
সোমবার (২২ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে এই ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
বর্তমানে নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ।
মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে কোনো আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।