কিলিয়ান এমবাপের গোলে ইরাকের বিপক্ষে ১-০ তে এগিয়ে গেছে ফ্রান্স। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোল হলো ১৫টি। ব্রাজিলের রোনালদো নাজারিওকে ছুঁলেন তিনি।
বিশ্বকাপে দুই ম্যাচে ৫ গোল করে ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি। এমবাপে ১২ গোল নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিলেন। প্রথম ম্যাচে জোড়া গোল করে তার গোল হয় ১৪টি।
নিজেদের দ্বিতীয় ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে বাম পায়ের দুর্দান্ত শটে ইরাকের জালে বল জড়ান এমবাপে।
এই গোলে বিশ্বকাপে ১৫ গোল নিয়ে রোনালদোর পাশে বসলেন এমবাপে। তার সামনে আছেন মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল এবং লিওনেল মেসি ১৮ গোল নিয়ে।