টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ মে) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, পাহাড়ি ঢলে পুরো পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা অস্থায়ী দোকানপাটও ডুবে গেছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হবে।
স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। সাদাপাথর এলাকায় অন্তত ৫০টি অস্থায়ী দোকান ঢলের পানিতে ভেসে গেছে।