টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপের পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চার জন নিহত হয়েছেন৷
শনিবার সকালে উপজেলার টেলকি জলই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং এবং তাদের আত্মীয় একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
নিহতরা সকলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ছিলেন।
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়৷ পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপের গর্তে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধার করতে একে একে ৩ তিন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়।
কূপের গর্ত হবে আনুমানিক ৯-১০ ফিট।
খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়।