ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামীকাল রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন যাবেন প্রধানমন্ত্রী। সফর শেষ হবে ২৬ জুন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।