সোমবার (১৫ জুন) ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ে বিশেষ অনুষ্ঠান করেন আমির খান। সেখানে নতুন হেয়ারস্টাইল, কালো পোশাক আর রুপালি চেইনে নজর কাড়েন সালমান খান।

কারিনা কাপুরের সঙ্গে ছবি তোলেন তিনি। পরে আমির খান যোগ দিলে দুই সুপারস্টারকে আলিঙ্গন করতে দেখা যায়।

অনুষ্ঠানে আরও ছিলেন কাজল, জুহি চাওলা, জোয়া আখতার, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকরসহ অনেকে। ‘লগান’ টিমের যশপাল শর্মা, আদিত্য লাখিয়ারাও আসেন।

আমিরের বাগদত্তা গৌরি স্প্র্যাট, সাবেক স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ, মেয়ে ইরাও উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে, ৫ জুলাই আমির-গৌরির বিয়ে।