ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, জলে-স্থলে-ছাদে তিন জায়গাতেই সমান নজর দিতে হবে।

রবিবার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জলে-স্থলে-ছাদে তিন জায়গাতেই সমান নজর দিতে হবে।দ্যালয়ে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা করা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে। এটা বিরাট কর্মযজ্ঞ। সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা ভুল সব কিছুকেই ব্যর্থ করে দিতে পারে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে ভয় পেয়েছি। প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, সবার প্রচেষ্টায় আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি, ঠিক সেভাবে সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে।