স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে গুলশান থানা পুলিশ দুটি স্পা সেন্টারে এ অভিযান চালায়।
গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অভিজাত এলাকায় স্পা সেন্টার খুলে স্বাস্থ্যসেবার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।