ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানান।

তিনি বলেন, পরিবেশ নিয়ে সচেতন হলে যেকোনো কিছু বাস্তবায়ন সম্ভব। সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে। লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সড়কে এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা আসায় একই প্রযুক্তি শব্দদূষণ ঠেকাতেও ব্যবহার করা হবে।