রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে এসবি পরিবহনের একটি বাস।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ২৫ মার্চ একই ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে ২৬ জন নিহত হন।