জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭-৯ জুন রাশিয়া সফর করবেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ সরকার বলেছে, বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষা, এসডিজি দ্রুত অর্জন, সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা জোরদারে নবনির্বাচিত সভাপতির সদিচ্ছাকে মস্কো স্বাগত জানায়। এ সফরসহ সামগ্রিক বিষয়ে তার সঙ্গে গঠনমূলক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে রাশিয়া।

তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।