পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে দুজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন: সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এনএসআইয়ের পরিচালক মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ পাবেন।

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন: হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।