ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির মণিপুরের বাসায় জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। খোয়া গেছে প্রায় ৩৬ ভরি স্বর্ণ, নগদ টাকা ও দামি ঘড়ি। চুরি যাওয়া সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার ফেসবুকে ববি জানান, গত ২৭ মে কাফরুল থানায় অভিযোগের পর পুলিশ ফারুক নামের এক ব্যক্তি ও তার স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে।
ববি বলেন, চুরি হওয়া স্বর্ণের মধ্যে প্রয়াত বাবার স্মৃতি হিসেবে পাওয়া গয়নাও ছিল। এগুলো শুধু আর্থিক নয়, আবেগ ও স্মৃতির অংশ। বাকি মালামাল দ্রুত উদ্ধারে তিনি সবার দোয়া চেয়েছেন।