দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন সিরীয় নাগরিক। তবে আহত বাংলাদেশিদের নাম-পরিচয় জানা যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএর বরাতে আলজাজিরা জানায়, নাবাতিয়েহ জেলার ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান দুই দফা হামলা চালায়। এ সময় জেবশিত ও আর্নুন শহরেও বিমান হামলা ও গোলাবর্ষণ করা হয়।

লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের জেরে দক্ষিণ লেবাননে হামলা বেড়েছে।

এদিকে ইরানের আইআরজিসি বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। সংস্থাটি লেবাননের দখলকৃত অঞ্চল খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।