দাম বাড়ানোর একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি।

বৃহস্পতিবার (৪ জুন) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট) জন্য ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করেছিল।

পিডিবির অনুরোধে সাড়া দিয়ে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে ০-৫০ ইউনিট ব্যবহারকারীরা আগের মতোই ৪ টাকা ৬৩ পয়সা এবং ০-৭৫ ইউনিট ব্যবহারকারীরা ৫ টাকা ২৬ পয়সা হারে বিল দেবেন।

এতে লাইফলাইন গ্রাহকদের মাসে বাড়তি ৩৪ টাকা ৫০ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের ৬৯ টাকা বিল দিতে হবে না। দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহক এ সুবিধা পাবেন।