জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বিজিএমইএ।

বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজিএমইএ বলেছে, ড. খলিলুর রহমানের এ অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এবং এটি দেশের কূটনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

সংগঠনটি মনে করে, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলায় অবদান রাখবেন।

বিজিএমইএ আশা করে, দায়িত্ব পালনকালে তিনি এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য সুবিধা, জলবায়ু অর্থায়ন ও পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবেন।

পোশাক খাতের শীর্ষ সংগঠনটি ড. খলিলুর রহমানের সার্বিক সাফল্য কামনা করেছে।