চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিগত সরকারের সময় ড্রপ আউট বেড়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা কারিকুলামে যুক্ত করা হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে আনন্দময় ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।