ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে ক্রমেই সক্রিয় হচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে তিনি বলেন, ‘বিভিন্ন ইঙ্গিত থেকে মনে হচ্ছে, তিনি কোনো না কোনো পর্যায়ে ক্রমেই বেশি সম্পৃক্ত হচ্ছেন।’
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন। ওই হামলার পর ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হয়।
দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। হামলায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তৈরি হলেও রুবিওর বক্তব্যে তিনি জীবিত এবং নেতৃত্বে সক্রিয় রয়েছেন বলে ইঙ্গিত মিলেছে।
সূত্র: মিডল ইস্ট আই