তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে তুরস্ক প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফরকালে হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।