ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা শেষে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।
পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এ কে এম রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।