সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ড. জিন্নাত রেহানাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।