চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার (২ জুন) দুপুরে চায়না এয়ারের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। চীন সরকার ও চীনা দূতাবাসের সহযোগিতায় ৮ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রতিনিধি দলে আছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বেজার মহাপরিচালক জুলিয়া মঈন, পিএমওর পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারি, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মামুন শিবলী ও মেহেদুল ইসলামসহ ১৫ কর্মকর্তা।
এর আগে সোমবার (১ জুন) ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রশিক্ষণ দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা করেন, কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন কাজে লাগাবেন।