ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) নতুন দামের ঘোষণা দেয় বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে সোমবার (৩১ মে) জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, যা ১ জুন থেকে কার্যকর হয়।