ভিসা প্রক্রিয়ায় গতি আনার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রবিবার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করবে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, এই ঘোষণা সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

দূতাবাস আরও জানায়, ‘আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।