মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি বলেন, দেশে কো রবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি-গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না আন্তর্জাতিক বা জারের উপর নির্ভর করে।
শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বে অর্থনৈতিক একটু টালমাটাল অবস্থা রয়েছে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিক এর দিকে ঝুঁকছে কারন বিশ্বব্যাপী মানুষের বাই ইনকাম ক্যাপাসিটির ড্রপ করছে।
তিনি আরও বলেন, বিশ্বটা একটা ফ্যামিলির মতো, পৃথিবীর কোথাও যদি ক্রাইসিস দেখা দেয় এটার এফেক্ট আমাদের ওপর প্রভাব পরতে পারে।
মন্ত্রী বলেন, আমরা যে চামড়া উৎপাদন করি তার বেশিরভাগ চামড়া রপ্তানি হয়ে যায়। এটা সত্য, বিশ্ব অর্থনীতি একটু টালমাটল অবস্থায় রয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।