প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার। চামড়া ক্রয়ে ধীর গতি দেখা গেলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৭ মে) দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে। প্রয়োজন হলে হস্তক্ষেপও করবে সরকার।
তিনি আরও বলেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। এছাড়া আগামীর বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণের ধারার সূচনা করবে বলেও জানান তিনি।