সিরফ তুম সিনেমার পেহলি পেহলি বার মহব্বত কি হ্যায় গানের নায়িকা প্রিয়া গিল ৯০-এর দশকে বলিউডে পরিচিত মুখ ছিলেন। শাহরুখ খান, নাগার্জুন ও অজিত কুমারের বিপরীতে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান তিনি।
১৯৯৫ সালে সুন্দরী প্রতিযোগিতায় জয়ের পর অমিতাভ বচ্চনের প্রযোজনায় সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন প্রিয়া। হিন্দি ও দক্ষিণী ছবিতে কাজ করে পরিচিতি পান। সিরফ তুম সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পান। জোশ ছবিতে শাহরুখ খানকে চড় মারার দৃশ্যটি তখন বেশ আলোচিত হয়।
তবে বলিউডে স্থায়ী সাফল্য পাননি। ২০০৬ সালের পর থেকে চলচ্চিত্র জগত থেকে সরে যান। শোনা যায়, ব্যক্তিগত জীবনের ঘটনা ও সিনেমায় কিছু শর্ত না মানায় তিনি অভিনয় ছাড়েন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুপস্থিত।
বিভিন্ন সূত্রের দাবি, তিনি বিয়ে করে ডেনমার্কে থাকেন। তবে নিশ্চিত তথ্য নেই। ২০১৬ সালে প্যারিসে এক অনুরাগীর সঙ্গে তার ছবি তোলার খবর পাওয়া যায়। বর্তমানে তিনি কোথায় আছেন, কী করছেন, তা এখনও রহস্য।