ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির বাদী হয়ে শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন।
থানার ওসি মো. আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে জড়ো হয়ে ছাত্রদল নেতাকর্মী ও বাদীর ওপর হামলা চালায়।
ওসি জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।