হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবায় দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলমান থাকায় ঈদের ছুটিতেও সংশ্লিষ্ট চিকিৎসক-নার্সদের হাসপাতালে থাকতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে।
ভ্যাকসিন নিলেও হাম হতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভাইরাস বেশি ছড়ালে ক্ষেত্রবিশেষে আক্রান্তের সম্ভাবনা থাকে।’
ঈদে আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়ি বা ভিড়যুক্ত স্থানে না নেওয়ার অনুরোধ জানান তিনি। মন্ত্রী বলেন, ‘হাম অত্যন্ত ছোঁয়াচে। ঈদে বাস-ট্রেন যাত্রা ও বেড়াতে গিয়ে হাম রোগীর সংস্পর্শে এলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে।’