আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের অনিয়ম তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে সরকার। ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর দপ্তর-সংস্থার দুর্নীতি খতিয়ে দেখতে মহাপরিচালককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।
পিরোজপুরের প্রকল্প নিয়ে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডারের পর কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়ায় গত দুই বছর সেখানকার সব উন্নয়ন প্রকল্প বন্ধ। সরেজমিন পরিদর্শন করে প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণেও অনিয়ম-দুর্নীতি হয়েছে।