পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সস্ত্রীক তিনি শুক্রবার (২২ মে) সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে দেশটিতে পৌঁছান।
সফরকালে মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সেনাপ্রধান। হজ শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।