বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আর ব্যক্তিত্ব দেখেই রাজনীতিতে পা রেখেছিলেন বলে জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
শুক্রবার (২২ মে) ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “আমি রাজনীতিবিমুখ মানুষ ছিলাম। কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি। গৃহবধূ থেকে কীভাবে একজন মানুষ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে, তার সেই দক্ষতা আমাকে টেনেছে।”
হাফিজ উদ্দিন আরও বলেন, “মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। তিনি ছিলেন স্বল্পভাষী, কখনও কারও ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি। সাধারণ মানুষের নেতা বলতে যা বোঝায়, তিনি তাই ছিলেন।”
অনুষ্ঠানটি ছিল বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত।