পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তারের বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রামিসার বড় বোন রাইসার লেখাপড়াসহ ভবিষ্যতের পুরো দায়িত্ব নিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মিরপুর-১১ এর বাসায় যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী রামিসার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। রাইসার পড়াশোনার দায়িত্বও তিনি নিজে নিয়েছেন।
গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন দেহ ও খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে পল্লবী থানায়।
পুলিশ প্রথমে আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। আদালতে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন সোহেল রানা।