রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ‘রূপগঞ্জ টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দেশ টিভি’র রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহ্বায়ক এবং ‘নাগরিক টেলিভিশন’র রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে রূপগঞ্জের পূর্বাচল সংলগ্ন সমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ‘দৈনিক কালের কণ্ঠ’র রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- আতাউর রহমান সানী (দেশ রূপান্তর), এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), রিপন মিয়া (যায়যায়দিন মাল্টিমিডিয়া), সাজিদুর রহমান (চ্যানেল এস) এবং রাকিবুল ইসলাম (রূপালী বাংলাদেশ)।
নতুন কমিটি গঠনকালে রূপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রিয়াজ হোসেন খান, জাগো নিউজ টুয়েন্টি ফোর-এর নাজমুল হুদা, দৈনিক এদিনের সাকের আহমেদ, চ্যানেল নাইনের শাওন গাজী, সরেজমিন বার্তার মাহমুদুল হাসান নয়ন, আয়না টেলিভিশনের হাবিবউল্লাহ মীর, এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক চৌকসের হাসান হাওলাদার বাপ্পি, নয়াশতাব্দীর হাফিজুর রহমান সাজিদ এবং আরিফ হাসান আলিফ।
সভায় উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন কমিটির নেতৃত্ব রূপগঞ্জের গণমাধ্যমকর্মীদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও বেগবান করবে।