প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের নিয়োগ বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা ওমর ফারুক দেওয়ানকে গত ১৪ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার। বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত থাকাকালে গত ১০ মার্চ তাকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়।

এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে তাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়। সেই আদেশই এবার বাতিল হলো।

অপর এক আদেশে মো. দুলাল মিঞা ভূঁঞাকে শিক্ষামন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।