জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। সব বিষয়ে সরকার দায়বদ্ধ থাকতে চায়।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা দেওয়া হবে। অযথা ভূমি অফিসে ঘোরাঘুরি বা হয়রানির শিকার হতে হবে না।