আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী টার্মিনাল উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিভিন্ন পর্যায়ের সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। এর আওতায় টার্মিনাল এক, টার্মিনাল দুই, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও রয়েছে। এসব স্থানে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে পারছেন।