বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নিয়েছেন সেক্রেটারি জেনারেল। তিনি দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।