ঈদুল আজহা উপলক্ষে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ উদ্যোগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ আগের ৭ দিন এবং পরের ৫ দিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সে হিসেবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এবার কোরবানির ঈদেও মানুষ টানা সাত দিন ছুটি পাচ্ছে। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।