যুক্তরাজ্যের লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সোমবার (১৮ মে) সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৯ মে তিনি লন্ডনে যান। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হৃদযন্ত্রে গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে জরুরি এনজিওপ্লাস্টি করে একটি রিং স্থাপন করা হয়।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে এবার তিনি যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান।