বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগে দায়িত্ব পালন করছেন।
রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আব্দুল মান্নানকে নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো।
এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।